সখের বাগানে স্বাগতম।

বাগান করার সখ অনেকেরই থাকে। আমারো আছে। গাছ লাগাতে, পরিচর্যা করতে, নিজের লাগানো গাছ থেকে ফল সবজি খেতে কার না ভাল লাগে। শহুরে জীবনে অনেকের সখ থাকলেও জায়গার অভাবে অনেকেই এই সখকে বাস্তবে রূপ দিতে পারেন না। অনেকে আবার সেই বাধা পেরিয়ে নিজের সখ ছাদে, ব্যালকনিতে বা ঘরের ভেতরেই মিটিয়ে গড়ে তোলেন তার সপ্নের বাগানটি।


যেভাবেই হোক সখের বাগান হল সখের বাগান। অনেক আপন প্রিয় এবং সুখের জায়গা। আমাদের এই প্রিয় জায়গাটি নিয়েই আমার এই ব্লগটির পথচলা শুরু হল। আমি আগেই বলে রাখছি আমি নিজে একজন সখের বাগানি, আমি নিজে যেই কাজগুলো করছি বা করব তাই এখানে বলার চেষ্টা করব। ভুল কিছু করলে কমেন্টে জানিয়ে দেবেন। আমার সহ হয়তো অনেকের কাজে দেবে।

সবাই খুব ভাল থাকবেন। বেশি করে গাছ লাগান এবং অন্যকেও  উৎসাহিত করুন। আশা করি আপনার মুল্যবান মতামতসহ আপনাকে পাশেই পাব।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

Comments